মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

ওজনে কম দেয়ার ব্যাপারে কুরআনের বিধান


ওজনে কম দেয়ার ব্যাপারে কুরআনের বিধান

সূরা  আল মুতাফফিফীন

১) ধবংস তাদের জন্য যারা মাপে কম দেয়৷

২) তাদের অবস্থা এই যে , লোকদের থেকে নেবার সময় পুরোমাত্রায় নেয়  

৩) এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়৷

৪) এরা কি চিন্তা করে না , একটি মহাদিবসে

৫) এদেরকে উঠিয়ে আনা হবে ? 

৬) যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামীনের সামনে দাঁড়াবে ৷

৭) কখনো নয় ,নিশ্চিতভাবেই পাপীদের আমলনামা কয়েদখানার দফতরে রয়েছে৷

৮) আর তুমি কি জানো সেই কয়েদখানার দফতরটা কি ? 

৯) একটি লিখিত কিতাব৷

১০) সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ধবংস সুনিশ্চিত , 
.
১১) যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে ৷ 


১২) আর সীমালংঘনকারী পাপী ছাড়া কেই একে মিথ্যা বলে না ৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন